মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

 অন্তর সাধনের আশায় .........( RoNgO )

তুষ্ট করো
শুদ্ধ করো 
করো দিব্যলোক আমায়
দাওগো বিদায় দাওগো আমার সাধনের দোহাই .........

ঘর বাঁধি মায়ার বাধনে
দিন গেল কালের দহনে
তারে কি সপিব আমি
এই অধম না জানে হায়.........

তীর্থে তীর্থে ঘুইরা মরি
অর্ধ মোর মন-ফকিরি
সেই দুখেতে রঙ্গ কহে
আমারও জনম বৃথাই .........
যাচিয়া বিদুষী
মন উদাসী
কাহারে করি গোপন.........
আমার এই জনম জ্বলিয়া গেল
জ্বলে না মন দহন..........
বাংলাদেশে ২ শ্রেণীর লোক থাকে.........
১। সাধারন জনগন
২। অসাধারন জনগন

কিছু অসাধারন জনগনের কারনে সব সাধারন জনগন এর ১২ টা বাইজা আছে .................কিন্তু দুখের কথা হইল......তারা এই সমস্যা গুলাকে সাধারন মনে করতেসে........

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৩



Sorno Mondir - Bandarban
মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস; তুরস্কের নতুন অফিসের জন্য একজন কাবিল এমপ্লয়ি খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পরল-

এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন।

বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন।

বিল গেটস বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে... হারানোর তো কিছু নাই আমার...আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব। দাড়িয়েই থাকি বরং...

বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!

বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘উইন্ডোজ ও লিনাক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না। চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।

বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেন… তারা থাকবেন… আর বাকিরা, দয়া করে আসতে পারেন। ২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন... দুইজন দাড়িয়ে রইলেন; তরফদার আর আরেক ভদ্রলোক

বিল গেটস বললেন, “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিব। তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি”

তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন’

পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালা... আফনে?’ :P
মনে করেন আপনার সাথে আমার গাঞ্জাম চলতেসে । এখন আমি যদি আপনার বাসার সামনে গিয়া ২ টা রিকশাওয়ালার গায়ে আগুন লাগায়ে দেই তাহলে এর কোন মানে হইল ?
বাংলাদেশ এর রাজনিতির এই হইল অবস্থা । আরে ভাই তোমাদের যদি এত সমস্যা থাকে তাইলে কোন মন্ত্রীর বাসার সামনে গিয়া লাফালাফি কর। সেই সাহস তো নাই। সাধারন মানুষ মারতেস কেন.........।